Monday, 22 August 2016

O Jibon Re..

 "আসছে বছর আবার হবে" ... এই মন্ত্র বাঙালীর মনে-প্রাণে এতো প্রভাব ফেলেছে এ সেই সৃষ্টির আদি কাল থেকে যা তারা কখনো ভুলবে না...ভুলতে পারে না।  ছোট বেলায় পরীক্ষার   আগের দিন অব্দি রোজ নিজের কাছে প্রতিজ্ঞা করতাম, আজকের দিনটা যেমন গেলো গেলো, কাল থেকে এমন পড়াশুনা করবো এবার ফার্স্ট হবোই, ফার্স্ট না হতে পারলেও প্রথম ১০ জনের মধ্যে  অবশ্যই থাকবো।   কিন্তু "কাল" কে   সময়টা আসলই না।  কি আশ্চর্য ভাবে দিন গুলো কেটে যেত তারপর পরীক্ষার আগেরদিন শুরু হতো আমার খেয়ে না খেয়ে মা সরস্বতীর আরাধনা।  মনে মনে মা কে ডেকে বলতাম মাগো এই বছরতা কোনো ভাবে উৎরে দাও গো মা.... পরের বছর থেকে তোমাকে আর অসম্মান করবো না...মাগো। সুখের কথা এই যে ওই সময় যে পাচন পানা   মুখ করে মা কে ডাকতাম, মা সরস্বতী অসহ্য হয়েই আমাকে পাশ করা ছেলেদের মধ্যে একজন করে দিতেন।স্কুল-কলেজ গুলো এইভাবে মায়ের কৃপাধন্য পুত্র হয়ে কাটিয়ে ফেলে, মনে এক অসাধারণ আত্মবিশ্বাস কিলবিল কিলবিল করতো।   "আসছে বছর আবার হবেই "....